ডেমরা সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৭:০৮
রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে দিয়ে যাত্রাবাড়ী, মির্জাগঞ্জ, মাতুয়াইল পর্যন্ত দীর্ঘ সাড়ে ৭ কি.মি. সড়কের করুণ দর্শায় পর্যদুস্ত জনজীবন। শীত, গরম, বর্ষায় সবসময়েই রাস্তাটি স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে আছে।
 
রাস্তায় নিয়মিত যাতায়াতকারী ভুক্তভোগীরা জানায়, থকথকে প্যাক কাদায় ভরা গোটা রাস্তা। সড়কের বহু জায়গার পিচ উঠে গেছে অনেক বছর আগেই। বর্ষাকালে সড়কটি থাকে এক হাঁটু পানির নিচে। তখন নৌকার মত করে যানবাহন গুলো সড়কের উপর দিয়ে পার হয়। আর গরমকালে ধুলায় ধূসরিত পুরো এলাকা ঘন কুয়াশার মত ছেয়ে যায়। আর অল্প বৃষ্টি হলেই ধুলা; প্যাক কাদায় রূপান্তরিত হয়ে পুরো রাস্তার উপর জমে থাকে।
 
স্থানীয় ব্যবসায়ী সাইদুর শামীম ইত্তেফাক অনলাইনকে বলেন, যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণের সময় সেই যে রাস্তাটি নষ্ট হল, এরপর আর তা সংস্কার করা হয় নি। ফ্লাইওভার চালু হয়ে সড়কে গতি এসেছে। কিন্তু ফ্লাইওভারের নিচের এই ভাঙ্গা রাস্তা আজো জনগণের দুর্ভোগের কারণ হয়ে আছে।
 
 
ইত্তেফাক/রেজা