অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২১:২৭
প্রাণিসম্পদ সেক্টরে অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।
 
মানববন্ধনে বক্তারা বলেন, সুস্থ-সবল, মেধাবী জাতি গঠনে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ সেক্টরের জনবল বৃদ্ধি জরুরি। কিন্তু অনেক বছর ধরেই নানা অজুহাতে বন্ধ হয়ে আছে প্রাণিসম্পদ সেক্টরের অর্গানোগ্রাম বাস্তবায়নের কাজ।
 
ইত্তেফাক/আরকেজি