সাত বছর আগে এই দিনটাতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার মারা বিশাল ছয় বিশ্বকাপ এনে দিয়েছিল ভারতকে। আর এই ২ এপ্রিলই, দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মভূষণ সম্মান নিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
রাষ্ট্রপতি ভবনে ধোনি যান সেনা পোশাকে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেলের সাম্মানিক পদ দেওয়া হয়েছিল ধোনিকে। এ দিন তাই সেই সেনা পোশাকেই তিনি অ্যাওয়ার্ড নিতে যান।
পদ্মভূষণ সম্মান গ্রহণের পর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ধোনি লিখেছেন, ‘সেনাবাহিনীর পোশাকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করার সময় উত্তেজনা দশ গুণ বেড়ে গিয়েছিল। সেনার এই পোশাকে যারা দেশের জন্য নিজেদের উত্সর্গ করেছেন, তাদের পরিবারের সকলের সেই ত্যাগের জন্যই আমরা সকলে সাংবিধানিক অধিকার ভোগ করতে পারি।’
এর আগে এই সম্মান পেয়েছিলেন আর এক জন ভারতীয় ক্রিকেটার। তিনিও বিশ্বকাপ জয়ী কপিল দেব।
ইত্তেফাক/কেআই
