খুলনায় জেপির সভা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৩:০১
খুলনায় জাতীয় পার্টির (জেপি) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ।
 
সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি জেপি ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল। ১৪ দলীয় জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মনোনীত করায় জাতীয় পার্টি জেপি'র পক্ষ থেকে তালুকদার আব্দুল খালেককে অভিনন্দন জানানো হয়। সভায় বলা হয়, জেপির সকল নেতাকর্মী তালুকদার আব্দুল খালেকের পাশে থেকে ১৪ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
 
বক্তৃতা করেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান, আব্দুস সামাদ গাজী, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, জেলা জেপি মহিলাবিষয়ক সম্পাদিকা আসমা সিদ্দিকা সুমি, বটিয়াঘাটা উপজেলার সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার মিস্ত্রি, সাধারণ সম্পাদক পান্না পসারি, অপর্ণা ম-ল, সরস্বতী জোদ্দার, ইমরান হোসেন, রামপ্রসাদ, পাইকগাছা উপজেলা জেপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, শাহজামাল, ইব্রাহিম হোসেন, আলতাফ হোসেন, মিনহাজুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস