তালায় দুই বাসের সংঘর্ষ, আহত ৪

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৪:৩৮
সাতক্ষীরার তালায় লোকাল বাস ও পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার ঘোষনগর খেয়াঘাট সংলগ্ন পালবাড়ী মোড়ে।
 
আহতরা হলেন, লোকাল বাসের ড্রাইভার ডুমুরিয়া সদর উপজেলার সদর কালিবাড়ী এলাকার মৃত মুনছুর গাজীর ছেলে আ. করিম গাজী(৪২), হানিফ পরিবহনের ড্রাইভার নড়াইলের মাদ্রাসা বাজার গ্রামের বাদশা মিয়ার ছেলে সাইদুর রহমান(৩৫), উপজেলার রায়পুর গ্রামের শংকর মণ্ডলের মেয়ে পিয়া মণ্ডল (১৪), একই গ্রামের সুরেন্দ্র গোলদারের ছেলে মনোরঞ্জন গোলদার(৫২)। আহতদের মধ্যে ড্রাইভার দুইজনের অবস্থা গুরুতর।
 
তালা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার শাহারুল ইসলাম জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে ড্রাইভার দুইজন অন্যত্র নিয়ে গেছে।
 
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত বাস দুইটি পুলিশ হেফাজতে আছে।
 
ইত্তেফাক/এসএস