মধুখালীতে ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৫:৪০
ফরিদপুর র‌্যাব-৮ মধুখালী বাজারে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। আজ বুধবার দুপুরে তাকে আটক করা হয়। সে উপজলোর পশ্চিম গাড়াখোলা গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে আব্দুর রহিম (২৪)। 
 
ফরিদপুর র‌্যাব সুত্র জানায়, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে বুধবার দুপুর  ১টায় সময় মধুখালী বাজারে অভিযান চালিয়ে মোঃ আব্দুর রহিমকে ১০৬ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। 
 
আব্দুর রহিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক দ্রব্য বিক্রয় করছিল।  
 
এ ব্যাপারে মধুখালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।