মোহনগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শন পানিসম্পদ মন্ত্রীর

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৮:৩৭
পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বুধবার দুপুরে মোহনগঞ্জের ফসলরক্ষা পরিদর্শন করেছেন। তিনি সুনামগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে গাগলাজুর ইউনিয়নের হাইজদা প্রকল্পের জালালের কুড় এলাকা আকাশ পথে পরিদর্শন করেন।
 
চলতি বছর সরকার উপজেলার ফসলরক্ষা বাঁধ নির্মাণে ২ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্ধ দেয়। এক প্রকল্পে মোট ১৩টি পিআইসি কমিটি গঠন করা হয়। বাঁধের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত হয়। পর পর ২বার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে এই এলাকার কৃষকদের ফসল পানিতে তলিয়ে যায়।
IMG0
এবারে বড় কোন দুর্যোগ না হলে কৃষকরা তাদের কষ্টার্জিত সোনার ফসল কাটা শুরু করছেন। গত বছর এমন সময় অকাল বন্যায় হাওরের আধা পাকা কাঁচা ধান পানির নিচে তলিয়ে যায়।
 
ইত্তেফাক/আরকেজি