যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
বুধবার দুপুুর ১২টায় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দুই দিনব্যাপী কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৬ হাজার ৪৩৮টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে। দরিদ্র মানুষকে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ দেয়া হচ্ছে। ৬৪টি জেলা হাসপাতাল ও ৪২১টি উপজেলা হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলামের সমন্বয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. রশিদুল আলম, ডা. আইরিন আফরোজ, ডা. ওহিদুর রহমান, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দুই ইউনিয়নের সচিবসহ সকল সদস্যরা।
ইত্তেফাক/আরকেজি
