জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২১:৫৩
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে বুধবার গোলাপ মিয়া ও রুয়েল মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
 
খবর পেয়ে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকাবাসী জানান, দুই যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে আগের দিন বাকবিতণ্ডার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
ইত্তেফাক/আরকেজি