জগন্নাথপুরে হাওরে ধসে যাওয়া রাস্তা পরিদর্শন উপজেলা চেয়ারম্যানের

আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৭:৫০
জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের রাস্তাটি মেঘাখালী নদী গর্ভে ধসে যাওয়ার প্রতিবেদন “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় ১৩ মার্চ প্রকাশিত হওয়ায় প্রতিবেদনটি দেখে বৃহস্পতিবার পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।
 
রাস্তাটি পরিদর্শন শেষে ধসে যাওয়া অংশ সাময়িক ভাবে মেরামতের জন্য নগদ ১৫ হাজার টাকা শ্রীরামসী মাঝপাড়া ও উত্তরপাড়া গ্রামবাসীর হাতে তুলে দেন।
 
তিনি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীরামসী উত্তরপাড়া ও মাঝপাড়া গ্রামের তফজ্জুল আলী, কমর উদ্দিন, চেরাগ আলী, আব্দুস সালাম, ছুরত আলী, বাবুল হোসেন, কবির উদ্দিন, আব্দুল মতলিব, মোহন মিয়া, বাদশা মিয়া, সাজিদুর রহমান, আনা মিয়া, সারজান মিয়া প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি