ভূঞাপুরে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বহিষ্কার হওয়া দুই পরীক্ষার্থী ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, শহীদ জিয়া কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় হলে অসদুপায় অবলম্বনের জন্য একজন ও মোবাইল রাখার দায়ে আরেকজনকে বহিষ্কার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
