চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মালোপাড়া এলাকায় পিয়ার বিশ্বাসের ঘাটে অভিযান চালিয়ে ইউএসএর তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড পিস্তলের গুলি, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব।এ সময় মো. জুয়েল (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়। জুয়েল জেলার সদর উপজেলার ইসলামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে।
গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে একজন অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ইউএসএর তৈরি ৭.৬৫ মি.মি. ১টি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ২টি, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ১টি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোনসহ মো. জুয়েলকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি
