জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত ও উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন।গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইনিয়নের জাঙ্কিপুর ভাটিয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গতকাল বিকেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতা-হাতি শুরু হয় এসময় ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলামের বুকের বাম পাশে ক্ষত সৃষ্টি হয়। বকশিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পাঠালে রাস্তায় তিনি মারা যান।
বকশিগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নজরুল ইসলাম নামে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/এসএস
