মধুখালীতে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৬:৪৫
মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজের ৬ পরীক্ষার্থীকে আগামী এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। 
ওই প্রতিষ্ঠানের কেন্দ্রে শনিবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়।
 
জানা যায়, শনিবার ছিল এইচএসসির ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা। কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজ কেন্দ্রে ওই প্রতিষ্ঠানের ৬ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে। ফলে তাদের আগামী এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৩জন নিয়মিত ও ৩জন অনিয়মিত পরীক্ষার্থী।
 
এরা হলো সোহাগ শেখ, শাফিউদ্দিন, মো. জিহাদ শেখ, মো. আমিরুল শেখ, মো. আনিচুর রহমান ও আ. মালেক জিহাদী। ওই কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্বে পালন করছেন ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহাবুব আলম এবং কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
 
ইত্তেফাক/আরকেজি