কালাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৭:৩১
জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল নামক এলাকায় বালুভর্তি  ট্রাকচাপায় মহসিন আক্তার কেয়া (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
 
এ সময় ভ্যানচালকসহ চারজন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মহসিন আক্তার কেয়া কালাই উপজেলার জগডম্বুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে এবং কালাই মহিলা ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী। আহতরা হলেন-কালাই উপজেলার নান্দাইল গ্রামের সাকোয়াত হোসেনের ছেলে শামীম হোসেন (২৩), একই উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা ময়নুল হোসেন (৩৬), হাতিয়র গ্রামের মৃত. আব্দুল ওহাবের ছেলে আব্দুল আলীম (৪০) এবং পুনট-শিকটা গ্রামের মৃত. হারেজ আলীর ছেলে মামুনুর রশিদ (৫০)। 
 
কালাই থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ির পথে রওনা দেন মহসিন আক্তার কেয়াসহ ৪ যাত্রী। পথিমধ্যে সড়াইল নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা সড়ক ও জনপথ বিভাগের একটি বালুভর্তি ট্রাক ওই ভ্যানটিকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. মিঠুন সরকার কেয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় শামীম হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন। 
 
কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, ওই ঘটনায় সওজের বালুবোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি