ম্যাসেঞ্জারের মাধ্যমে নকল, ৪ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৭:৪৯
উচ্চ মাধ্যমিকের ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় স্মার্ট ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে নকলের দায়ে ৪ ছাত্রকে বহিষ্কার করেছেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) মামুন সরদার। শনিবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি দেবেন্দ্রে কলেজের ১০৯নং কক্ষ থেকে তিনটি স্মার্ট ফোনসহ তাদের আটক করা হয়।
 
তারা হলেন-খান বাহাদুর আওলাদ হোসনে খান কলেজের শিক্ষার্থী সাগর শিকদার, নন্দন কুমার বিশ্বাস, আতিকুর রহমান এবং জাহিদ ইকবাল।
 
সদর উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) মামুন সরদার জানান, ওই শিক্ষার্থীরা স্মার্ট ফোন দিয়ে ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে দেয় এবং একই ভাবে উত্তর সংগ্রহ করে নকল করছিল। খবর পেয়ে তাদের মোবাইল ফোন জব্দ করে নকলের সত্যতা পাওয়া যায়। পরে তাদের বহিষ্কার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আমিনুর রহমান জানান, আটক পরীর্ক্ষাথীরা তাদের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি