প্রয়াত আওয়ামী লীগ নেতা এ.বি.এম. মহিউদ্দীন চৌধুরীর কুলখানীতে পদদলিত হয়ে নিহত তিনজনের স্বজনকে চাকরি দিল চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়।
শনিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৯তম অধিবেশনে নিহত কৃষ্ণপদ দাশের স্ত্রী চন্দনা দাশ (অফিস সহায়ক), ঝন্টু দাশের স্ত্রী লাকী দাশের (ল্যাব এটেনডেন্ট) চাকরি স্থায়ীকরণের বিষয়টি অনুমোদিত হয়েছে। এ ছাড়া নিহত সত্যব্রত ভট্টাচার্য্যরে স্ত্রী প্রিয়াংকা শর্মা’র (ল্যাব টেকনিশিয়ান) অস্থায়ী চাকরি অনুমোদন দেয়া হয়। সিন্ডিকেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
উল্লেখ্য,গত ১৮ ডিসেম্বর রীমা কনভেনশন সেন্টারে পদদলিল হয়ে নিহত ৯ জনের মধ্যে তিনজনের পরিবারের স্বজনরা চাকরি পেল।
ইত্তেফাক/ইউবি
