আইপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস ভাগ্যে জিতলেও প্রতিপক্ষকেই শুরুতে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। আজ রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন ও স্টার স্পোর্টসে।
এদিকে মুম্বাইয়ের আজকের একাদশে জায়গা পেয়েছেন কাটারখ্যাত বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/কেআই
