মোহনগঞ্জে ২টি গ্রামে বিদ্যুতায়ন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২৩:৫৩

নেত্রকোনার মোহনগঞ্জের তেথুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া ও হানবীর গ্রামের ৬’শ ২৩ জন গ্রাহককে বিদ্যুৎ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে মোহনগঞ্জ উপজেলার তেথুলিয়া ইউনিয়নে পাইকুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যুৎ উদ্বোধনী কার্যক্রম উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন।

নেত্রকোনা পল্লী বিদ্যুতের মোহনগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান লস্করের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, এমপির পি এস তোফায়েল আহমেদ, বড়কাশিয়া বিরামপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার বুলবুল,তেথুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ চৌধুরী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে রেবেকা মমিন বলেন, দেশ এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে এগিয়ে নেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন।

তিনি আগামী  নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করার আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেথুলিয়া ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম চৌধুরী জহর।

ইত্তেফাক/নূহু