বগুড়ার নন্দীগ্রামে একাধিক মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী আব্দুর রউফকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা সোনার পুকুর এলাকায় অভিযান চালিয়ে ২শ১০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুর রউফ উপজেলার রনবাঘা সোনার পুকুর গ্রামের আতাহার আলী শেখের ছেলে।
থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান জানান, গ্রেফতারকৃত আব্দুর রউফ দীর্ঘদিন যাবৎ রনবাঘাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও নন্দীগ্রাম থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু
