নিকলীতে গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১১:৫১
কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ উপজেলার ছাতিরচর ইউনিয়নের দুই গ্রামে অভিযান চালিয়ে পাঁচশত পুড়িয়া গাঁজাসহ আটজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
 
থানা সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিকলী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছাজিরচর দুই গ্রামে এস আই শফিকুল ইসলাম ও এস আই আমিরুল মোমেনীন অভিযান চালিয়ে পাঁচশত পুড়িয়া গাজাঁসহ আটককৃত আট গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
 
গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ীরা হলেন- ছাতিরচর  ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আঙ্গুর চৌধুরী (৪৭),সাদ্দাম হোসেন (২৫), আবু হোসেন (৪৫), জসিম উদ্দিন (৩২), সাকিব (২৩), সাদ্দাম (২৬), মানিক মিয়া (৪৮) ও ছাতিরচর গ্রামের তাজুল ইসলাম (৩৬)। আঠারবাড়িয়া গ্রামের মো. দিলু মিয়া (৪৫)। 
 
নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. নাছির উদ্দিন ভূইয়া বলেন, শনিবার রাতেই আটজনকে আসামি করে নিকলী থানায় মাদক আইনে দুইটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে