লালপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১২:০৫
নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় গমেদা বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত এবং মমতাজ উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আজ রবিবার সকাল টার দিকে উপজেলার নওপাড়া-বিলমাড়ীয়া সড়কের পালপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত গমেদা বেগম উপজেলার নাগশোষা গ্রামের মৃত কেরামত সরকারের স্ত্রী ও বিলমাড়ীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেকের মা। আহত মমতাজ উদ্দিন একই এলাকার বাসিন্দা। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি বালি বোঝাই ট্রাক নওপাড়া-বিলমাড়ীয়া সড়কের পালপাড়া নামক স্থানে গমেদা বেওয়া ধাক্কা দিলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। আহত মমতাজ লালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে