মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান ধর্মমন্ত্রীর

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৭:৪৫
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 
 
আজ রবিবার সকালে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটরিয়ামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বিভাগীয় পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপ হয়।  
 
ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেজন্যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার মূলনীতি অন্যতম স্থান পেয়েছিল। ফলে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুশাসন পালনের অধিকার পেয়েছিল। 
 
ইত্তেফাক/এমআই