গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ১৬

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২০:১৪
গোপালগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর উঠানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আবুল কালাম মন্টু শেখ (৬০) নিহত ও কমপক্ষে ১৬জন আহত হয়েছেন। রবিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ সংষর্ষের ঘটনা ঘটেছে। নিহত মন্টু শেখ মধুখালী গ্রামের আ. সামাদ শেখে ছেলে।
 
মন্টু শেখের বড় ছেলে মিল্টন শেখ জানিয়েছেন, বসত বাড়ির জায়গা নিয়ে তার পিতার সাথে প্রতিবেশী বাবুল শেখের বিরোধ চলে আসছিল। এ জমির মামলায় সম্প্রতি তার পিতা আদালত থেকে রায় পান। তারা ওই জায়গায় ঘর তোলা শুরু করে। রবিবার সকাল ৭টার দিকে বাবুল শেখের নেতৃত্বে ২০/২৫জন ঘরের কাজ করানোর সময় তাদের ওপর হামলা করে। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৬জন আহত হন। প্রথম তার পিতাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংকটজনক অবস্থায় তাকে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার পিতা মারা যান।
 
টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এ ব্যাপারে মন্টু শেখের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি