নেত্রকোনার মদন থানা পুলিশের দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় মদন উপজেলার ৪০ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠিয়েছেন নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
রবিবার দুপুরে আসামিরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর আদালতে হাজির হন। এ সময় হাইকোর্ট থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতের বিচারক সৈয়দ আব্দুল্লাহ আল হাবিব সকলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যে রয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি এন আলম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ, উপজেলা ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গত ৫ ফ্রেব্রুয়ারি নেত্রকোনার মদন থানায় পুলিশ বাদী হয়ে ৪৮ জনকে আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
ইত্তেফাক/এমআই
