এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টায় দণ্ডাদেশপ্রাপ্ত ইন্দুরকানী কলেজের দুই প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার বিকালে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
ইন্দুরকানী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আখতারুজ্জামান তালুকদার ছগিরের সভাপতিত্বে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মালেক মিয়া ও ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা আমিরুল ইসলামকে বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আখতারুজ্জামান তালুকদার ছগির জানান, কলেজের দুই প্রভাষকের বিরুদ্ধে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে শনিবার ভ্রাম্যমাণ আদালত দণ্ডাদেশ প্রদান করেছেন। তার আলোকে সরকারি বিধি মোতাবেক আমরা এক জরুরি সভায় তাদের দুইজনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সভায় ১৩ সদস্যের মধ্যে ১২জন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
