গোপালগঞ্জে প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্য আটক

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১১:৪৪
গোপালগঞ্জে অনুপ বিশ্বাস (১৮) নামে প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।
 
মাদারীপুর র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এডি হাসান আলী বলেন, আটককৃত অনুপ বিশ্বাসের বিরুদ্ধে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবার ব্যবহার করে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে।
 
তিনি আরো জানান, অনুপ প্রশ্ন ফাঁসকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তাকে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা। অনুপ বাটিকামারী গ্রামের অমল বিশ্বাসের ছেলে।
 
ইত্তেফাক/এসএস