কেসিসি নির্বাচনে খালেকের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৪:৫৪
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
 
আজ সোমবার দুপুরে তালুকদার আব্দুল খালেকের পক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ এর রিটার্নিং অফিসার মো ইউনুচ আলীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ছোট ভাই আব্দুল জলিল তালুকদার। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুজন আলী।এ নিয়ে কেসিসির মেয়র পদে মোট ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
 
এদিকে তালুকদার আব্দুল খালেককে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়ায় সকালে খুলনা মহানগর ছাত্রলীগ নগরীতে আনন্দ মিছিল করেছে। এতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন।
 
এর আগে গত রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় তালুকদার আবদুল খালেককে কেসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
 
ইত্তেফাক/এসএস