সুনামগঞ্জে সরকারি কলেজ শিক্ষার্থীদের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি চলছে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৩
কোটা প্রথার সংস্কারের দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
 
সোমবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে মূল ফটকে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, পরে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
 
এ সময় বক্তব্য রাখেন-অনার্স শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব, ফয়সল আহমদ চৌধুরী, দিপাল ভট্টাচার্য, মনি, শুশান্ত প্রমুখ। শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান আর প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করে।
 
ইত্তেফাক/এমআই