পাথরখনিতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৬:৪০
ফুলবাড়ির মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভে পাথরের আঘাতে মোস্তফা কামাল (৩৩) নামের এক খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। কাজ করার সময় সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
মোস্তফা কামাল পার্বতীপুর উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মো. ফজলার রহমানের ছেলে। তিনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্ডিয়ামের (জিটিসি) অধিনে স্টোপিংয়ের কারিগরি বিভাগের সহকারী পদে কর্মরত ছিলেন।
 
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্ডিয়ামের (জিটিসি) মহাব্যবস্থাপক (জিএম) জাবেদ সিদ্দিকী খনির ভূগর্ভে খনি শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়ে জিটিসির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি