কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠেছে কুমিল্লা নগরী। সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে পূবালী চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় তারা ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান। পরে শিক্ষার্থীরা কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দাখিল করেন।
দুপুরে সংগঠনের প্রতিনিধি দল কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দাখিল করেন। এদিকে পুলিশের কড়া পাহারায় শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল এবং পূবালী চত্বরে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিকাল সাড়ে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
ইত্তেফাক/আরকেজি
