সাকিবদের জন্য ওয়ার্নারের শুভকামনা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৭:৫৯
বল বিকৃতি কাণ্ডে জাতীয় দল তো বটেই আইপিএল থেকেও নির্বাসিত অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের নেতৃত্ব ছিল তার কাঁধেই। কিন্তু হঠাৎ সব দৃশ্যপট পাল্টে যাওয়ায় সরে দাঁড়াতে হয়েছে তাকে। তারপরও সতীর্থদের ভুলেননি। একই দলে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। তাই নিজে খেলতে না পারলেও সাকিবদের জন্য শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ওয়ার্নার। 
 
কেপ টাউন টেস্টে বল বিকৃতি-কাণ্ডে দোষী ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বারের আইপিএল থেকেও ওয়ার্নারকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। সানরাইজার্সের নেতৃত্বও ছাড়তে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ওয়ার্নারের পরিবর্তে হায়দরাবাদের নেতৃত্বে কেন উইলিয়ামসন। 
IMG0
আজ সোমবার আইপিএলে অভিযান শুরু করতে চলেছে হায়দরাবাদ। প্রথম ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। রাজস্থানের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে টুইট করে দলকে শুভেচ্ছা জানালেন নির্বাসিত ডেভিড ওয়ার্নার। তিনি লিখেছেন, ‘বন্ধুরা তোমাদের জন্য শুভকামনা রইল। সানরাইজার্স আজ রাতে ভালো খেলো।’
 
ইত্তেফাক/কেআই