ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির সভাপতি হালিম, সাধারণ সম্পাদক ফরিদ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২৩:২৭

ঠাকুরগাঁওয়ে আইনজীবি সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের সভাপতি আব্দুল হালিম ও আওয়ামী লীগের প্যানেলের সাধারণ সম্পাদক শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ্যাড. জাহাঙ্গির আলম।

আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলের সাধারণ সম্পাদকসহ ৭ জন ও বিএনপি প্যানেলে সভাপতিসহ ৫ জন নির্বাচিত হয়েছেন।

অন্যান্য নব নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান মিলার, লাইব্রেরি সেক্রেটারি জাকিয়া সুলতানা, ট্রেজারি সেক্রেটারি মামুন আলম, কমন ও কালচারার্ল সম্পাদক আব্দুর রহিম ও সদস্য ৪ জন।

ইত্তেফাক/নূহু