কেসিসি নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৭:৪৪
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নগরীর দৌলতপুর থানা বিএনপি সভাপতি শেখ মোশাররফ হোসেন। এ নিয়ে কেসিসির মেয়র পদে মোট ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি স.ম. আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান অপু, যুগ্ম সম্পাদক সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, বিএনপি নেতা ইকবাল হোসেন খোকন, শাহীনুল ইসলাম পাখি, আজিজুল হাসান দুলু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মাহবুব হাসান পিয়ারু প্রমুখ। 
 
এর আগে গত সোমবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার কথা ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/ইউবি