বরিশালের গৌরনদী উপজেলার বছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদি হয়ে অভিযুক্ত হরিচন্দ্র মন্ডল (৪৫)কে আসামি করে মঙ্গলাবার বিকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। হরিচন্দ্র মন্ডল একই গ্রামের দিনবন্ধু মন্ডলের দিনমজুর ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, উপজেলার বছার গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১০) একা বাড়িতে রেখে তার (ছাত্রী) মা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাটাজোর বাজারে যান। বেলা ১১টার দিকে একই গ্রামের দিনমজুর হরিচন্দ্র মন্ডল ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে পানি চায়। তখন ছাত্রী দিনমজুরকে গ্লাসে পানি দেয়। এ সময় ঘরে আর কেউ না থাকার সুযোগে হরিচন্দ্র মন্ডল ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। হরিচন্দ্র পালিয়ে যায়। আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
