গৌরনদীতে বিএনপির তিন নেতার ওপর হামলা

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২২:৫২

বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়কসহ তিন বিএনপি নেতাকে মঙ্গলবার সকালে মারধর করে আহত করেছে এক যুবলীগ নেতা ও তার সহযোগীরা। গুরুতর আহত উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমএ গফুরকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দশটার দিকে বড় কসবা গ্রামের যুবদল নেতা এমএ গফুর, উপজেলা বিএনপি নেতা কাজী সরোয়ার ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল খালেক টরকী বাসষ্ট্যান্ডের আব্দুল মান্নানের হোটেলে সকালের নাস্তা খেতে আসেন। এ সময় যুবলীগ নেতা ও চাঁদশী ইউনিয়নের ইউপি সদস্য মিলন হাওলাদারের নেতৃত্বে রাজিব হোসেন, সলেমান হাওলাদারসহ তাদের সহযোগীরা হামলা চালিয়ে ওইতিন বিএনপি নেতাকে মারধর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন।

ইত্তেফাক/নূহু