দামুড়হুদায় ৯টি সোনার বারসহ আলামিন সর্দার (৪২) নামে এক সোনা পাচারকারীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। দর্শনার জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে বৈধপথে ভারতে যাওয়ার সময় তাকে আটক হয়।
বুধবার দুপুরে যাত্রী তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আলামিন বি. বাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা ছবি রাণী দত্ত জানান, আলামিন সর্দার ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসযোগে দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে আসেন। এরপর ইমিগ্রেশনের কাজ শেষ করে কাস্টমস অফিসে তল্লাশির সময় জুতার মধ্য থেকে ৯টি সোনার বার পাওয়া যায়। যার মূল্য হয়েছে ৪৫ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস উপ-পরিচালক শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ইত্তেফাক/আরকেজি
