উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা করেছেন ইউএনও। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করতে সক্ষম হন।
তিনি বলেন, উপজেলার বেগুনহাটি গ্রামের জয়নাল আবেদীনের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুমাইয়ার সাথে নরসিংদীর শিবপুর উপজেলার চলনা গ্রামের জনৈক প্রবাসীর বিয়ের আয়োজন করা হয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে আমি কনের বাড়িতে হাজির হয়ে এ বাল্য বিয়ে বন্ধ করি। পরে উভয় পক্ষের অভিভাবকের কাছ থেকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে বন্ধ রাখার লিখিত মুচলেকা আদায় করা হয়।
ইত্তেফাক/আরকেজি
