জেলার বেগমগঞ্জ উপজেলার হাসানহাট উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রছাত্রী ক্লাস চলাকালে গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থদের মধ্যে ৩৭ ছাত্রছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয় দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গণহিস্টরিয়ায় আক্রান্ত হয়েছে শিক্ষার্থীরা।
হাসানহাট উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, বুধরার সকাল ১১টার দিকে অষ্টম শ্রেণির চারজন ছাত্রী শ্রেণীকক্ষে বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। এরপর একে একে উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির এবং পাশের হাসানহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও একই অবস্থা হতে থাকে। পরে অসুস্থ ৩৭ শিক্ষার্থীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে স্কুল দুটি বন্ধ ঘোষণা করে অন্যদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়ার পর অনেকে অসুস্থ হয়ে পড়ে।
এ ব্যপারে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা গণহিস্টরিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া অনেকে আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসাধীন ছাত্রছাত্রীরা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।
ইত্তেফাক/ইউবি
