রাঙ্গামাটির নানিয়ারচরের সাবেক্ষংয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রতিপক্ষের হামলায় ২জন নিহত হয়েছেন। নিহতদের একজন হলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট নেতা জনি চাকমা এবং অপরজন জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য সাধন চাকমা। বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রথম ঘটনায় প্রতিপক্ষের গুলিতে জনি তংচংগ্যা নামে ইউপিডিএফের এক কর্মী নিহত হন। তার গ্রামের বাড়ি রাজস্থলী উপজেলায়। সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নানিয়ারচরের সাবেক্ষংয়ের তারাছড়া গ্রামে এক দুর্বৃত্ত জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য সাধন চাকমাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সাধন চাকমা শ্বশুর বাড়িতে অবস্থান করছিলের।
ইত্তেফাক/আরকেজি
