চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে রিয়াল

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ০৩:৩০
চ্যাম্পিয়নস লিগে টানা ১১ ম্যাচে গোল করলেন রোনালদো। ম্যাচের অতিরিক্ত সময়ে রোনালদোর পেনাল্টি গোলে স্কোরটা ৩-১ হলো। আর তাতেই দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে জুভেন্টাসকে টপকে সেমিফাইনালে চলে গেল রিয়াল।
 
নিজেদের মাঠে প্রথম থেকে দারুণ আত্নবিশ্বাসী ছিল জুভেন্টাস। প্রথমার্ধের দুই গোলের পর দ্বিতীয়ার্ধেও এক গোল দিয়েছিল জুভেন্টাস। 
 
জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ কড়া ভাষায় করায় লাল কার্ড দেখেছেন জিয়ানলুইজি বুফন।
 
ইত্তেফাক/রেজা