নিষ্প্রাণ ড্রতে সেমিতে বায়ার্ন

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ০৩:৩৮
বায়ার্ন মিউনিখের চিন্তার কিছু ছিল না। সেভিয়ার মাঠে গিয়ে প্রথম লেগে ২-১ গোলের জয় পাওয়া ছিল। দ্বিতীয় লেগ নিজেদের মাঠে। বেশ কয়েকবার ভয় জাগিয়েও সেভিয়া বায়ার্নকে বাগে আনতে পারেনি। ৯০ মিনিট শেষ হলো ০-০ স্কোরলাইনে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে গেল বায়ার্ন। 
 
ইত্তেফাক/রেজা