৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪৫ ভাগ

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ০৯:১৬
চলতি ২০১৮-১৯ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৪৫ দশমিক ৬৫ ভাগ বাস্তবায়ন হয়েছে আগের বছর একই সময়ে বাস্তাবয়ন হার ৪৫ দশমিক ১৫ ভাগ। বুধবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফাক কামাল। তিনি বলেন, চলতি অর্থবছরের নয় মাসে প্রায় ৭২ হাজার কোটি টাকা ব্যয় করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো। আগের অর্থবছর করেছিলো ৫৩ হাজার ৮শ কোটি টাকা। 
 
এডিপি বাস্তবায়নে গুণগত মান ভালো হচ্ছে দাবী করে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা চাইছি সড়কের গুণগত মান উন্নতি করতে। এজন্য বিটুমিনের পরিবর্তে কংক্রিটের সড়ক করার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, সড়ক সংস্কারে প্রস্তাবনা তৈরীর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে। এই কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করা হবে।