খুলনায় জুট মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১২:১৯
বকেয়া পাওনার দাবিতে বন্ধকৃত ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা খুলনা-যশোর মহাসড়কের শিরোমণি শিল্পাঞ্চল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 
সকল বকেয়া পাওনা পরিশোধ, উৎপাদন প্রক্রিয়া চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত। দাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
 
দাবি আদায় কমিটির সদস্য সচিব শাহ মো. মনিরুল ইসলাম বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস