টেকনাফে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৫:৫৬
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ফিশিং ট্রলার থেকে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
 
জানা যায়, টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রণজিৎ কুমার বড়ুয়া গোপন খবরের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ টহল দল নিয়ে পৌর এলাকার কেকেপাড়া সংলগ্ন কায়ুকখালী ফিশারি ঘাটে অভিযান চালায়। এ সময় চার বস্তা ইয়াবাসহ একটি ফিশিং ট্রলার জব্দ করে। জব্দকৃত ইয়াবা থানা সদরে এনে গণনা করে ৩ লাখ ৮০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। ওই ট্রলারের মালিক জালিয়াপাড়ার জনৈক ছৈয়দ আলম বলে জানা গেছে।
 
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রণজিৎ কুমার বড়ুয়া জানান, তদন্ত সাপেক্ষে এই ইয়াবা চালানের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
 
ইত্তেফাক/এসএস