কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী এবং সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুইয়া দুলালসহ ১৩০ বিএনপি ও যুবদল নেতাকর্মীকে কারাগারে পাঠনো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুকনুজ্জামানের আদালতে তারা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে ৮ ফেব্রুয়ারির বিস্ফোরক আইনে দায়েরকৃত এক মামলায় উচ্চ আাদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন তারা।
আদালত সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে দুদিন আগে সৃষ্ট ঘটনায় কেন্দুয়া বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ১৩৫জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করে।
ইত্তেফাক/আরকেজি
