মুম্বাইয়ের বিপক্ষেও উইকেট পেলেন সাকিব

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২২:০৪
আইপিএলে ২০১১ সাল থেকে আগের সাত মৌসুম খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এবারই ঠিকানা বদল হয়েছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। খেলছেন সানরাইজার্স হায়দারাবাদে। দলটির প্রথম ম্যাচে গত ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুটি উইকেট নিয়েছিলেন সাকিব। রান দিয়েছিলেন ২৩টি। 
 
দলের দ্বিতীয় ম্যাচেও সাকিব উইকেট পেয়েছেন। তবে এই ম্যাচে এক উইকেট তুলে নিতে সাকিবকে হতে হয়েছে কিছুটা খরুচে। প্রথম ওভারটা শুরু করেছিলেন মাত্র ১ রান দিয়ে। দ্বিতীয় ওভারে ক্রুনাল পান্ডের উইকেটটি তুলে নেন ১৩ রানের বিনিময়ে। শেষ দুই ওভারে দিয়েছেন ১০ করে ২০রান। সবমিলিয়ে ৩৪ রানে এক উইকেট নিয়েছেন তিনি।  
 
১৬ ওভারের মধ্যেই সাকিবের চার ওভারের কোটা পূর্ণ হয়ে যায়। তখন মুম্বাই এর সংগ্রহ ছিল ৫ উইকেটে ১২১ রান। 
 
ইত্তেফাক/কেআই