সাভারে বিধবাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিন্টুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই নারী।
বুধবার রাতে সাভারের ধরেন্ডা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত মিন্টু সাভারের কালিয়াকৈর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই বিধবা তার তিন সন্তানকে নিয়ে সাভারের কৃষ্ণপুর এলাহীনগর এলাকার মো. ইমন আলী চৌধুরীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি হোটেলে রান্নার কাজ করেন। বুধবার দিবাগত রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে বখাটে মিন্টু মিয়া তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় মিন্টু। ওই নারী বিষয়টি হোটেল মালিকের সাথে আলোচনা করে রাতেই মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেফতার করে। সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/আরকেজি
