কোচিং প্রশিক্ষণ নিচ্ছেন ইউনিস খান

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৬:৫২
ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এবার পাকিস্তান ক্রিকেটকে কিছু দিতে চান দেশটির কিংবদ্বন্তী ব্যাটসম্যান ইউনিস খান। ক্যারিয়ারে ১১৮ টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১০ হাজার ৯৯ রান সংগ্রহকারী খান ২০১৭ সালের মে মাসে বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনের অবসান ঘটান। তার নেতৃত্বেই ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে পাকিস্তান। দেশকে কিছু ফিরিয়ে দেয়ার ইচ্ছে সবসময়ই ব্যক্ত করেছেন তিনি।
 
অনেকভাবে দেশকে সাহায্য করার ইচ্ছে থাকলেও ইউনিস সম্ভবত কোচিং সেবা দিতেই বেশি আগ্রহী। যে কারণে কোচিং কোর্স শুরু করতে যাচ্ছেন তিনি। মূলত কোচি হওয়ার লক্ষ্য নিয়েই এ সপ্তাহে লাহোরে লেভেল-থ্রি কোচিং কোর্সেস শুরু করতে যাচ্ছেন সাবেক তারকা এ ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত এ কোর্স পরিচালনা করবেন অস্ট্রেলিয়ানরা।
 
সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরে রানার্স আপ হওয়া পেশোয়ার জালমির মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪০ বছর বয়সী খান। খেলোয়াড়ী জীবনে তার বিশাল অভিজ্ঞতা যে কোন দলের ব্যাটিং কোচ হওয়ার জন্য তার জন্য সহায়ক হবে।
 
এই প্রজন্মের যে কোন খেলোয়াড়ের কোচ হওয়ার জন্য ক্যারিয়ারে ১১৮ টেস্ট, ২৬৫ ওয়ানডে ও ২৫টি টি-২০ ম্যাচ খেলা ইউনিসের অভিজ্ঞতা যথেষ্ট হবে।
 
ইত্তেফাক/কেআই