চন্দনাইশে ৪ দোকান পুড়ে ছাই

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৭:২১
উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ধোপাছড়ি বাজারে বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে।
 
জানা যায়, নুরুন্নবীর ওয়ার্কসপ থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববতী আলম সওদাগর ডেকোরেশনের দোকান, গকুলের কাপড়ের দোকান, আজাদের কাপড়ের দোকানসহ ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি